রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

বগুড়ায় নয়া দিগন্তের দুই দশক পূর্তি উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বগুড়া প্রতিনিধি

দৈনিক নয়া দিগন্তের দুই দশক পূর্তি উপলক্ষে বগুড়ার সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূর্তি  উদযাপন উৎসব করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় সোনাতলা পৌর মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির।

নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য মিনাজুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান আলোচকের বক্তব্য দেন দৈনিক সংগ্রামের বগুড়া জেলা প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য অধ্যাপক মোজাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল,ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ম্যানেজার মতিউর রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,রাজ্জাকুল ইসলাম, ডা: নুরুল আমীন সরকার,  ছাত্রনেতা জরিফুল ইসলাম,পৌর জামায়াতের সেà¦