মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার সিন্ডিকেট ভাঙতে বিনা লাভে মোরগ ও ডিম বিক্রি শুরু হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় ‘লেমন ফ্রেশ মিট’-এ বিনা লাভে সঠিক ওজনে মোরগ ও ডিম বিক্রির কর্যক্রম শুরু করা হয়।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মহসিন মিয়া মধু এ কার্যক্রম উদ্বোধন করেন।
এদিকে স্বল্প দামে মোরগ ও ডিম কিনতে পেরে সাধারণ মানুষ সস্তুষ্টি প্রকাশ করেছেন। রিকশাচালক হাবিব বলেন, ‘বিনা লাভে ডিম ও মোরগ বিক্রির কার্যক্রম ভালো উদ্যোগ। আমরা অন্য দোকান থেকে যখন মোরগ ও ডিম কিনি তখন অনেকেই দাম বেশি রাখেন, আবার ওজনেও কম দেন। কম দামে এবং সঠিক ওজনে এসব বিক্রি করার কারণে আমরা উপকৃত হব’।’
লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো: শাহীন সুলতান বলেন, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠানà¥