বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফির পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুর ব্যুরো

দলের দুঃসময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি। শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরীর দর্শনা এলাকায় সংবাদ সম্মেলন করে দলের কেন্দ্রীয় ও স্থানীয় সব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

শাফিউল ইসলাম শাফি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে জাতীয় পার্টির রাজনীতিতে থাকা সম্ভব নয়। ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাপার সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। এসময় বিগত সময়ের সব ভুল শুধরে পরিশুদ্ধ রাজনীতিতে জাতীয় পার্টিকে আসার পরামর্শ দেন তিনি।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া শাফিউল ইসলাম শাফি দীর্ঘদিন ধরে রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর আগে তিনি শিক্ষাজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ