নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিকদারের বিরুদ্ধে দলের প্রভাব খাটিয়ে ফ্যাসিস্ট কায়দায় বসুরহাট কেন্দ্রীয় মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে এমন অভিযোগ করেন খোদ নবঘোষিত কোম্পানীগঞ্জ বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সহসভাপতি ও জেলা বিএনপির সদস্য মো.রফিক উল্যাহ। এর আগে, গত সোমবার ২৮ অক্টোবর বিকেলে এই মসজিদ কমিটি ঘোষণা করা হয়।
পরে একই দিন রাত পোনে ৮টার দিকে জেলা বিএনপির সদস্য মো. রফিক উল্যাহ তার নিজের ফেসবুক আইডি থেকে ঘোষিত কমিটিকে ফ্যাসিস্ট কায়দায় গঠন করা হয়েছে বলে অভিযোগ করে লিখেন, এই কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসেবে