ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সোনাগাজী পৌর শহরে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করেন। সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহতরা হলেন- ছাত্রদল নেতা রহমত উল্যাহ শাহীন, ওসমান গনি জিহাদ, নুর ইসলাম সম্রাট, জাহিদুল ইসলাম রুবেল, মতিউর রহমান মাসুম, রফিকুল ইসলাম, এবিএস মারুফ, জসিম উদ্দিন, সাজ্জাদ রামি, সালাউদ্দিন, শাহাদাত হোসেন সজিব, শাহরিয়ার ইসলাম, সজিব হোসেন, পারভেজ, জহির উদ্দিন বাবর, মাসুদ, জিসান, রামিম, সবুজ, কাজল, সেলিম, শুভ, নুরনবী, মিশুক, রিমন, রিংকু, দাউদ, নুর আলম, এনায়েত উল্যাহ, রাসেদুল হাসান, নোমান, আজিজুল হক, কামরুল ইসলাম, ইউছুপ রবিন ও নুর আলম প্রমুখ।
এ ঘটনায় ছাত্রদলের দুই পক্ষ পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি ক