রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

এক যুগেও সংস্কার হলো না সড়কটির, দুর্ভোগে স্থানীয়রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর( উত্তর) প্রতিনিধি

গাজীপুরে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে এক যুগেও সংস্কার হয়নি প্রায় ১ কি.মি. (৯৫০ মি.) সড়ক। দীর্ঘদিন আগে ইটের সলিং করা সড়কের অধিকাংশ স্থানে  ইটের কোনো অস্তিত্ব নেই, মাটির নিচে দেবে গেছে অনেক আগেই। সড়কজুড়ে খানাখন্দে ভরা। ২ নং সিএন্ডবি বাজার থেকে আনসার রোড পর্যন্ত ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এ সড়কটি বেহাল হলেও শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ।

স্থানীয় বাসিন্দা আশরাফ সাগর বলেন, প্রায় এক যুগ আগে সড়কটিতে ইটের সলিং করা হয়েছিল। পরে আস্তে আস্তে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ইটের সলিং দেবে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এসব গর্তে বৃষ্টির পানি জমে সড়কটি চলাচলে একেবারে অনুপযোগী হয়ে পড়ে। একমাত্র ভোটের সময় ছাড়া দুর্ভোগ পোহানো মানুষের কোনো খোঁজ-খবর রাখেন না স্থানীয় মেয়র-কাউন্সিলররা।

আব্দুল মালেক মাস্টার স্কুলের দশম শ্রেনির ছাত্র এসএম সীমান্ত জানায়, বরà§