বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

দিপালী হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতিবান্ধায় বহুল আলোচিত দিপালী দেব সিংহ হত্যা মামলায় ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। সোমবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য ৪ আসামিকে খালাস দেয় আদালত।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ জুলাই লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। নিখোঁজের ৩ দিন পর ১৭ জুলাই ২০২০ সালে উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তা নদীর চর থেকে দিপালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে ২২ জুলাই হাতিবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন দিপালীর ভাসুর নির্মল দেব সিংহ। হত্যা মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত আসামি ওসমান আলী ও আসামি রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং অন্য চার আসামিকে খালাস দেয়।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, দিপালী হত্যা মামলার রায়ে আদালত ওসমান আলী ও রবিউল ইসলামকে মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ