আবদুল আজিজ সায়েম, ফেনী জেলা প্রতিনিধি:
ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট ফেনীতে গণহত্যার অন্যতম সহযোগী ও নানা অপকর্মের সঙ্গে জড়িত ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারের অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন ফেনীর সাধারণ শিক্ষার্থীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়ে শিক্ষার্থীরা ডিসি শাহীনা আক্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় এ ডিসি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খুনিদের সহায়তা করছে। ৪ আগস্টের ঘটনাও তিনি ছিলেন নীরব ভূমিকায়।
২৪'র বন্যার সময়ও এ ডিসির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। এ অযোগ্য আওয়ামী দলকানা ডিসির দ্রুত অপসারণ চান শিক্ষার্থীরা।
বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন,রেজোয়ানুর রহমান, নাঈম ফরায়েà