রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

দ্বিতীয় বিয়ে করতে গিয়ে হামলায় বরসহ আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে সাবেক স্ত্রীর হামলার শিকার হয়েছেন শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবক। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম।

এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় শফিকুলসহ বরযাত্রীদের তিনজন আহত হন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, ২০২২ সালের জানুয়ারিতে ফকিরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম পাশার মেয়ে পারভীন খাতুনের (২০) সঙ্গে শফিকুল ইসলামের প্রথম বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় ৪ লাখ টাকা। আড়াই বছর দাম্পত্যজীবন কাটানোর পর শফিকুল তিন মাস আগে পারভীনকে তালাক দেন, তবে দেনমোহরের টাকা পরিশোধ না করেই তিনি দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন।

একটি সূত্রে জানা যায়, শফিকুলের দ্বিতীয় বিয়ে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া গ্রামের এক নারীর সঙ্গে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় তিনি বরযাত্রী নিয়ে মাইক্রোবাসযোগে বিয়ের উদ্দেশ্যে রওনা দেন। পথে ফকিরপাড়া এলাকায় সাবেক স্ত্রী পà¦