রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

মাদক ব্যবসা নিষিদ্ধের আওয়াজ তোলায় আলেমের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামলায় ক্ষতিগ্রস্থ জিনিসপত্র ও ভুক্তভোগী আলেম 

হাবীবুল্লাহ সিরাজ, নরসিংদী প্রতিনিধি:

মাদক ব্যবসা নিষিদ্ধের আওয়াজ তোলায় একটি সন্ত্রাসী গ্রুপ একজন আলেমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও তছনছ করে দেয়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নষ্ট করে ঘরে থাকা ফ্রিজ। এছাড়া, ইস্ত্রি, মোবাইলসহ লাখ লাখ টাকার ইলেকট্রিক জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে রায়পুরা থানাধীন আমিরগঞ্জ ইউনিয়ন এর বালুয়াকান্দি গ্রামে। বালুয়াকান্দি গ্রামের পার্শ্ববর্তী এলাকা খলাপাড়ার সন্ত্রাস ও চাঁদাবাজ মোহাম্মদ তৈয়ব ও তার বড় ভাই সাখাওয়াতের নেতৃত্বে গতকাল (১২ অক্টোবর) সকাল ১১ টায় এ হামলা চালানো হয়।