বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফুলপুরে বন্যার পানি কমছে, খাবারের সংকট আশ্রয় কেন্দ্রগুলোতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হুসাইন, ফুলপুর প্রতিনিধি:

গতকয়েক দিনে টানা বৃষ্টি ও  ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা, সিংহেশ্বর, রুপসী, বালিয়া, ও ফুলপুর সদর ইউনিয়নের প্রায় ৩৫ টি গ্রামের মানুষ পানিবন্দি অন্তত অর্ধলাখ মানুষ। স্থানীয় প্রশাসন ও সেচ্ছাসেবী সংগঠন এর সহযোগীতায় পানিবন্দি মানুষ জন  আশ্রয় কেন্দ্রে নিরাপদে রয়েছে।

উপজেলা কর্মকর্তা, সেবামূলক সংগঠন ও রাজনৈতিক দলগুলো শুকনো খাবার সামগ্রী বিতরণ করে আসছেন, তবে খাবার ও বিশুদ্ধ পানির আশ্রয় কেন্দ্রগুলোতে সংকট রয়েছে।

সরেজমিনে দেখা যায়, নৌকা দেখলেই কেউ কলাগাছের ভেলা, কেউ নাৌজানে কেউ সাঁতর কাটিয়ে এগিয়ে আসছে। কেউবা দূর থেকে হাত উঠিয়ে নিজের দিকে ডাকছে এদিকে আসেন এদিকে আসেন।

আরও দেখা গেছে, উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার ৭৪০হেক্টর জমির আমন ধান পানিতে নিমজ্জিত রয়েছে।

ছনধরা ইউনিয়নের চিকনা গ্রামের অধিবাসী মজিবুর রহমান জানান, শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে মালিঝি নদী হয়ে ফুলপুরে পানি প্রবেশ করে ও আমার জীবনে এমন ভয়াবহ বন্যা দেখেনি কখনো।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি.এম আরিফুল ইসলাম বলেন, নালিতাবাড়ী এলাকা থেকে পানি নেমে উপজেলার ছনধরা, সিংহেশ্বর, রুপসী, বালিয়া, ও ফুলপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ