মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

আন্দোলনে নিহতদের জন্য তাড়াইল কওমি ছাত্রজনতার খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে সারাদেশে শাহাদাত বরণকারীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বুধবার (২১ আগস্ট) তাড়াইলে কওমি ছাত্রজনতার উদ্যোগে খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ জামে মসজিদে শতাধিক হাফেযের অংশগ্রহণে খতমে কুরআন শেষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের নির্মাণাধীন হলরুমে দোয়া অনুষ্ঠানও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন তাড়াইল কওমি ছাত্রজনতার সমন্বয়ক মাওলানা বজলুর রহমান, সাংবাদিক এমদাদুল্লাহ্, মাওলানা হাশিম বিন জাহিদ। 

আন্তর্জাতিক ক্বারী হাফেয মাওলানা এমদাদুল হকের ক্বেরাত পরিবেশন ও আয়োজক সংগঠনের সমন্বয়ক মুফতি উসমান গনির স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার সমন্বয়ক হাফেয মো. ইকরাম হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ্ সেকান্দরনগরের মুহতামিম শায়খুল হাদিস মাওলানা ফখর উদ্দিন, জাওয়ার এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম হাফেয মাওলানা আইনুল ইসলাম, শাহ সেকান্দর মদীনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু সায়েম, মাদরাসাতুল আতহার দামিহা বাজারের মুহতামিম মাওলানা যুবায়ের আহমাদ, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সহ সভাপতি হাফেয মারুফ বিল্লাহ্, সাধারণ সম্পাদক মাওলানা হাসানুল ইসলাম ইয়াসীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সামির হোসেন সাকী, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো. সারোয়ার আলম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেয মাওলানা সাইফুল ইসলাম, তাড়াইল বাজারের ব্যবসায়ী নেতা হাজী ওমর ফারুক, তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদরাসার প্রভাষক মাওলানা নাজমুল ইসলাম, শহীদ তরীকুল ইসলাম রুবেলের ভাই ইফতেখারুল ইসলাম জুয়েল প্রমুখ। 

অনুষ্ঠানে ইমাম, আলেম উলামা, শিক্ষক, সাংবাদিক, স্কুল, কলেজ, কওমি ও আলিয়া মাদরাসার ছাত্রসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ