শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ঝালকাঠিতে উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| এইচ এম জহিরুল ইসলাম মারুফ ||

ঝালকাঠিতে  উলামায়ে কেরামের তত্বাবধানে  "উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ১২ সদস্য বিশিষ্ট প্রাথমিক শূরা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯শে আগস্ট) রাজাপুর থানার গালুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় ওলামায়ে কেরামগণের জরুরি এক বৈঠকের মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

জানা য়ায়, বর্তমান সমাজ নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই ওলামায়ে কেরামগণের এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দল মত নির্বিশেষে সকল উলামা-ত্বলাবা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকল মানুষের সেবায় নিয়জিত থাকবে এবং  অচিরেই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উপস্থিত ওলামায়ে কেরামগনের পরামর্শক্রমে প্রাথমিকভাবে ১২ সদস্য বিশিষ্ট শূরা কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুঈনুদ্দিন , মুফতী আবদুল খালেক, মুফতী আব্দুর রাকিব, মাওলানা নাসিরউদ্দিন জাফরী, মুফতী আবু আহমাদ তাওহীদ, হা. মুফতী জাকারিয়া খান, হা.মুফতী আফজাল মল্লিক, হা.মাওলানা মর্তুজা তানভীর, মুফতী আতাউল্লাহ , মুফতী জামিল আহমাদ এবং মুফতী শাহাদাত হুসাইনকে শূরা সদস্য নিযুক্ত করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ