শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

খাগড়াছড়ি পাহাড়ধস: ৩ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে প্রবল বর্ষণে চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে সদর, পানছড়ি ও দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দুই দিন ধরে বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঘটনা ঘটছে। 

মঙ্গলবার (২ জুলাই) ভোরে খাগড়াছড়ির মাটিরাঙার আলুটিলা সাপমারায় পাহাড় ধসে চট্টগ্রাম ও ঢাকার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের দুইটি টিম ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে মাটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া জেলা সদরের সবুজবাগ, মোহাম্মদপুর ও কদমতলীতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে তবে কেউ হতাহত হয়নি।

এদিকে প্রবল বর্ষণে নদী-ছড়ার পানি বেড়ে দীঘিনালা-লংগদু ও দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মহালছড়ির ২৪ মাইলে সড়কে পানি জমা থাকায় রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকের হোসেন জানান, ফায়ার সার্ভিসের সব ইউনিট দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। বিভিন্ন স্থান থেকে পাহাড় ধসের খবর পাওয়া মাত্র উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। এখনও কোন হতাহতের খবর নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ