শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

আলমডাঙ্গায় কবি আসাদ বিন হাফিজ স্মরণ-সন্ধ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফররুখ আহমদের আদর্শের কবি আসাদ বিন হাফিজের স্মরণে তার জীবনী আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) ইসলামিক কর্নারে কবি আসাদ বিন হাফিজ স্মরণে তার জীবনী আলোচনা ও কবিতা পাঠের আসর আয়োজিত হয়। প্রথমে কবির সংক্ষিপ্ত জীবনী আলোচনা করেন ইমদাদুল হক। 

আসরে কবি আসাদ বিন হাফিজের কবিতা পাঠ করেন কাজল আহমেদ, নাদিউজ্জামান রিজভী, মুহাম্মদ আব্দুল্লাহ ও ইমদাদুল হক। কবির লেখা ইসলামি সংগীত পরিবেশন করেন আল ইমরান বকুল এবং আল মাহমুদের কবিতা পাঠ করেন বেলায়েত হোসেন বিপু। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুভূতি ব্যক্ত করেন, মাহদি হাসান, আব্দুল গনি ও সিদ্দিক হোসেন। সবশেষে কবির মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মুনাজাত পরিচালনা করেন মুফতি মাহদি হাসান।

ফররুখ আহমদের আদর্শের কবি আসাদ বিন হাফিজ ৬৬ বছর বয়সে সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে ইন্তিকাল করেছেন। তিনি ১৯৫৮ সালের ১ জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাও গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাফিজউদ্দীন মুন্সী এবং মা জুলেখা বেগম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ