শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রাজশাহীতে আবাসিক হোটেল থেকে ৭ নারীসহ আটক ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হোটেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীরা বিভিন্ন গ্রাম থেকে কাজ দেওয়ার নামে নারীদের নিয়ে আসতেন। এরপর পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হতো বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে। শুধু তাই নয়, বাধ্য করা হতো পতিতাবৃত্তিতে।

শুক্রবার (২৮ জুন) দুপুরে রাজশাহীতে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাত নারীসহ ১৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানকালে হোটেল মালিক ও ম্যানেজারকেও আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- হোটেল মালিক মো. মোন্তাজ (৫৮), ম্যানেজার মিজানুর রহমান (৪০), কর্মচারী মো. মঞ্জু (৫৩),  ইয়াসিন আলী (৪৩), হোটেলে আসা  মো. এসকেন্দার (৬০), মো. সোহাগ (২০), সাকিব হোসেন (২২), বিপ্লব শেখ (২০), রকিবুল ইসলাম (২৩) ও মাহমুদ হাসান (৩২)।

আটক নারীরা হলেন- তোতা বেগম রুপা (৩০), রত্না খাতুন (২৪), নদী আক্তার জোসনা (২৮),  রাহিমা খাতুন (৩০), মোসা. সালমা (৩০), মোসা. শিল্পি (৩২) ও মোসা. পারুল (৪৫)।

পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লক্ষ্মীপুর জিপিওর বিপরীতে বনলতা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান, এসআই মো. সাইমন ইসলাম ও তাদের টিম দুপুর ১২টার বনলতা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় ৬ পুরুষ ও ৭ নারীকে আটক করে ডিবি অফিসে আনা হয়। এছাড়া হোটেল মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশকে জানান, হোটেলের মালিক, ম্যানেজার এবং কর্মচারীরা বিভিন্ন এলাকা থেকে নারীদের কাজ দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে রাজশাহীতে নিয়ে আসেন। এরপর তাদের পাচার করার উদ্দেশ্যে বনলতা আবাসিক হোটেলের গোপন কক্ষে আটক রেখে পতিতাবৃত্তি করান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, হোটেল মালিকসহ আটককৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মানবপাচার আইনে মামলা হয়েছে। নারীদের আরএমপি অধ্যাদেশে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ