শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

এবার মাছ ধরার ফাঁদে মিলল রাসেলস ভাইপার! 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

মাসুম পারভেজ শাকিল
ঝিনাইদহ মহেশপুর উপজেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ আটক হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেলস ভাইপার।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে সাপটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। গতকাল দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে।

সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা।

এদিকে খুলনা থেকে একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে যায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ