শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

নরসিংদীর বাঘিবাড়ী মাদরাসার ৩০ সালা ফুজালা সম্মেলন নভেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীর মনোহরদীতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ী মাদরাসা’র ৩০ সালা ফুজালা সম্মেলন সফল করতে প্রস্তুতি ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে জামিয়ার ফারেগীন ছাত্রদের নিয়ে জামিয়া মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমে দ্বীনি ও বাঘিবাড়ী মাদরাসার সদরে মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর মাদরাসা ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মোহাম্মদ আলী।

সভায় ৩০ সালা ফুজালা সম্মেলন বাস্তবায়নের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়। এবং সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথভাবে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়।

সভায় জামিয়ার ফারেগিন ছাড়াও জামিয়ার আবনা, মুহিব্বন, স্থানীয় উলামায়ে কেরাম, এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুফতি মোহাম্মদ আলী জানান, আগামী ১৫,১৬,১৭ নভেম্বর (শুক্র, শনি ও রবিবার) জামিয়ার ৩০ সালা ফুজালা সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য  তিনি দেশবাসীর কাছে তিনি দোয়া চান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ