শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পিরাজপুর সদর উপেজলায় পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) উপজেলার বাদুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া রায়হান বাদুরা গ্রামের জোবায়ের হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে রায়হান বন্ধুদের সাথে বাড়ির সামনে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে সে বলটি তুলতে পুকুরে নামে। এ সময় পুকুরের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। পরে স্বজনর ও স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ