মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আহতের সংখ্যা জানাল ইসরায়েল ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাঁপায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় ড্রাম ট্রাকের চাঁপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুবকের নাম নিশাত শিকদার ২৫)। 

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় ভাঙ্গা পৌর সদরের হেলিপ্যাড সংলগ্ন কাপুড়িয়া সদরদী-চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার রেল ক্রসিংয়ের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নিশাদ শিকদার উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। অপরদিকে নিহত নিশাদ তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে ক্রস করছিল।

তখন ক্রস করার সময় খালি ড্রাম ট্রাকের সামনে চাঁপা পড়লে নিশাদের মাথার উপর চাকা গেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন তার একমাত্র ছেলের মৃত্যুতে তিনি পাগল প্রায় অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আনাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিং এর নিচে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ