শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৮ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড আল-আকসা মসজিদ বন্ধ রাখায় ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা শনিবার ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ১২ স্বজনকে হারালেন ইসলামী আন্দোলন নেতা, দলের শোক বাগেরহাটে বর–কনেসহ ১৩ জন নিহতের মর্মান্তিক দুর্ঘটনায় জমিয়তের শোক রমজানে মাদরাসাগুলোর প্রতিও বিশেষভাবে খেয়াল রাখুন: শায়খ আহমাদুল্লাহ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির

মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাইয়ের সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জেলা প্রশাসন গঠিত কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা পড়েছে।

বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আলী এ প্রতিবেদন জমা দেন। জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটি উপজেলার ডুমাইন ইউনিয়নের শতাধিক ব্যক্তির বক্তব্য গ্রহণ করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু বিষয় উঠে এসেছে। তবে এটি আদালতে বিচারাধীন থাকায় বেশিকিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান জেলা প্রশাসক।

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, মন্দিরে অগ্নিসংযোগের সাথে দুই ভাই সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় নি। মন্দিরে কে আগুন দিয়েছে তাও খুঁজে বের করা সম্ভব হয়নি। দুই সহোদর কিংবা অন্য কোন শ্রমিক আগুন লাগিয়েছে এমন প্রত্যক্ষ কোনো প্রমাণ পাওয়া যায়নি।

গত ১৮ এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে সহোদর নির্মাণ শ্রমিক আরশাদুল খান (১৯) ও আশরাফুল খানকে (১৫) নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মারধরে আরও কয়েকজন শ্রমিকও আহত হন। ঘটনার পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আলীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, এ ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মধুখালী থানার ওসি মো. মিরাজ হোসেন। তিনি বলেন, তিনটি মামলায় এখন পর্যন্ত মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ