শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

দুর্গাপুরে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি>

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে এতিম শিক্ষার্থীদের ঈদ বস্ত্র বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নানা আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইফতার পুর্ব আলোচনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

আলোচনা করেন, বীর মুক্তিযোদ্ধা মো. ওহায়েদ আলী, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, পৌর কাউন্সিলর কামরুল হাসান জনি, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক আবিদ হাসান বাপ্পি, ধনেশ পত্রনবীশ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে সকলেই পারে না। দুর্গাপুর প্রেসক্লাব প্রতিবছরের ন্যায় এবারও এতিম শিক্ষার্থীদের বস্ত্র বিতরণ করে যে নজির সৃষ্টি করছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ