শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।  

বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবাই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।  

জানা গেছে, ঢাকা থেকে মাইক্রোবাসে করে কালকিনি ফিরছিলেন একই পরিবারের সদস্যরা। পথে মুকসুদপুরের ছাগলছিড়া নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসটির সঙ্গে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ