শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

খাগড়াছড়িতে ভয়াবহ আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান 
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একাধিক দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কোটির টাকার সম্পদ। 
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে ২টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারিজ ও আলিফ স্টোর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া পাশে থাকা মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ব্যবসায়ীরা।

এসময় বাজারের ব্যবসায়ী, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের অবস্থা ভয়াবহ থাকলেও সকলের সহযোগিতায় অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।

আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও থানার ওসি মো. শফিউল আজম। শুরু থেকে শেষ পর্যন্ত দু’জন উপস্থিত থেকে সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, আপনাদের যে ক্ষয়ক্ষতি তা আসলে কোনভাবেই পূরণ করার নয়। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করেছি। সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে টিন, চাল ও আর্থিক সহয়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ