রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন দারুর রাশাদ শিক্ষার্থীর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩৮টি প্রতিষ্ঠানের ১১৬ প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে মাদরাসা দারুর রাশাদের হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ ইসমাইল হোসাইন।

গত ১৩ নভেম্বর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন আয়োজিত জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

ইসমাইল নেত্রকোনার কলমাকান্দা হাইলাঠি গ্রামের জনাব জুয়েল রানার ছেলে।মাদরাসা দারুর রাশাদের হিফজুল কুরআন বিভাগের প্রধান হাফেজ মাওলানা আব্দুল হাকীম সূত্রে জানা যায়, এর আগে ৫ নভেম্বর মিরপুর থানা প্রতিযোগিতায় ২৮০ প্রতিষ্ঠানের সাড়ে ছয়শ প্রতিযোগিকে পেছনে ফেলে মুহাম্মাদ ইসমাইল প্রথম স্থান অর্জন করে।

থানা প্রতিযোগিতার কেন্দ্র ছিল মিরপুর ১১ এর তইয়্যেবা মসজিদ মাদরাসা আর জেলা প্রতিযোগিতার কেন্দ্র ছিল বর্ধিত পল্লীর আফতাব উদ্দিন মাদরাসা। 

জানা যায়, আজ (১৬ নভেম্বর) হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের অধীনে ক্যান্টনমেন্ট ইবনে কাসীর মাদরাসায় বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫৫টি প্রতিষ্ঠানের উত্তীর্ণ হওয়া প্রতিযোগিদের মধ্যে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা চলবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকছেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি উস্তাদ হাফেজ মাওলানা আব্দুল হক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ