বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

নেতা নির্বাচনে সকল ভোটারকে সচেতন হতে হবে: মাওলানা আফেন্দী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন: জননিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বস্ত,পরীক্ষিত ও যোগ্য নেতৃত্ব অপরিহার্য। সততা ও যোগ্যতা ছাড়া নেতা হওয়ার প্রতিযোগিতায় বহুমুখী সংকট সৃষ্টি হয়। অতএব সুষ্ঠু,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ হলে নেতা নির্বাচনে সকল ভোটারকে সচেতন হতে হবে।

১৪ সেপ্টেম্বর নীলফামরী জেলার সৈয়দপুরে তামান্না হলের সামনে জেলা জমিয়ত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জমিয়তের সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

জেলার অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে এতে আরো বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করীম ও মাওলানা মাজহারুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ২২ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য দলের মহাসমাবেশ সফলের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দেশব্যাপী সফরের অংশ হিসেবে মহাসচিব ও প্রচার সম্পাদক এখন উত্তরবঙ্গে অবস্থান করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ