কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনায় বাহিনীটির বিরুদ্ধে মামলা করেছেন নিহতের বাবা মো: আব্দুল বাতেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) রৌমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।
এদিকে, মানিক মিয়া নামের ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, রোববার (৩ সেপ্টেম্বর) রাতে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী মানিক মিয়া নিহত হন। তিনি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলারচর গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, রোববার রাতে মোল্লারচর সীমানা পিলারের পাশে টহলরত কুচনিমারা ক্যাম্পের বিএà
