বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

রাজধানীতে রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা ও আশপাশ এলাকায় রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, গত ছয় ঘণ্টায় দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাতে আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় আদ্রতা ছিল ৭৯ শতাংশ। আজকের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ