
|
রাজধানীতে রাতে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা
প্রকাশ:
২৮ এপ্রিল, ২০২৬, ০৮:১০ রাত
নিউজ ডেস্ক |
ঢাকা ও আশপাশ এলাকায় রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও। সেইসঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, গত ছয় ঘণ্টায় দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। রাতে আকাশও আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় আদ্রতা ছিল ৭৯ শতাংশ। আজকের সর্ব্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আইও/ |