মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭


পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ-পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

মঙ্গলবার (৩ মার্চ) আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনে মহামান্য হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিশেষভাবে আলোচিত হয়— দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং হালাল শিল্প ও ব্যবসা-বাণিজ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়।

আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন শতাব্দীর পুরোনো। এই বন্ধনকে এখন শিক্ষায়, বাণিজ্যে এবং মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার কাঠামোয় রূপ দেওয়ার সময় এসেছে।

উভয় পক্ষ ভবিষ্যতে এই সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে একমত হন এবং নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।

বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান। পাকিস্তান হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার জনাব মুহাম্মদ ওয়াসিফ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ