সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রীদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের মক্কা ও মদিনায় ওমরাহ পালনে আসা ইরানি নাগরিকদের দেশটি থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

বিবিসি অ্যারাবিকের একটি খবরে বলা হয়েছে, রিয়াদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সংস্থাটি ব্যাখ্যা করেছে যে, সোমবার (২ মার্চ) স্বাভাবিকভাবেই সৌদি-ইরাক সীমান্ত দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল। এরপর ইরানে প্রবেশ করেন তারা।

মক্কা ও মদিনায় ইরানি ওমরাহযাত্রীর সংখ্যা মোট ৯ হাজার বলেও জানানো হয়েছে ওই খবরে।

গত শনিবার থেকে ইরানে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ও একটি স্কুলের শতাধিক বাচ্চাসহ বহু মানুষ হতাহত হয়েছেন।

জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। এছাড়া মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটি আছে, সেসব জায়গায়ও হামলা চালানো হচ্ছে।

এই সংঘাতের জেরেই সৌদি থেকে ইরানি ওমরাহ যাত্রীদের সরিয়ে নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ