বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ইসলামি বইমেলা পরিদর্শনে শাইখ জসীমউদ্দীন রহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ইসলামি বইমেলা আজ পেয়েছে এক বিশেষ মাত্রা। বৃহস্পতিবার জোহরের নামাজের পর পরিদর্শনে আসেন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ জসীমউদ্দীন রহমানী। তাঁর আগমন মেলায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে দেয় এক উচ্ছ্বসিত পরিবেশ।

শাইখ রহমানী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। তাঁর আন্তরিকতা ও প্রাজ্ঞ পরামর্শ মেলাকে করে তোলে আরও অর্থবহ ও অনুপ্রেরণাদায়ী।

আজকের দিনে বইমেলা আরও সমৃদ্ধ হয় বিশিষ্ট লেখক ও গবেষকদের আগমনে। পর্যায়ক্রমে উপস্থিত হন সায়ীদ উসমান, ইব্রাহিম জামিল, মুফতি শরিফুল ইসলাম নাঈম, ফরহাদুল ইসলাম, আমিরুল ইসলাম ফুয়াদ, আবদুল্লাহ আল মারুফ, শরিফুল ইসলাম মাদানী এবং আব্দুর রউফ। তাঁদের উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে এক ভিন্নরকম প্রত্যাশা ও উৎসাহ।

দিনের কার্যক্রম এখানেই থেমে নেই। সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা নবীজির (সা.) জীবনের উপর ভিত্তি করে নিজেদের জ্ঞান প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। আর রাতের আকাশজুড়ে প্রতিধ্বনিত হবে নাশিদের সুর—বহুল প্রতীক্ষিত ‘নাশিদ সন্ধ্যা’তে অংশ নিচ্ছেন দেশ বরেণ্য শিল্পীরা।

লেখকদের সান্নিধ্য, আলেমদের আলোচনায় মুগ্ধতা, কুইজ প্রতিযোগিতার শিক্ষামূলক পরিবেশ এবং নাশিদের হৃদয়ছোঁয়া সুর—সব মিলিয়ে আজকের বইমেলা হয়ে উঠেছে এক স্মরণীয় দিন। দর্শনার্থীদের জন্য এটি নিঃসন্দেহে ছিল এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ