বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান থেকে ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)। মেহেদী হাসান ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তিনি কদমতলী মোহাম্মদবাগের ফকিরচাঁন বাড়ি এলাকায় থাকতেন। অপরদিকে রাজা বরিশালের বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামের বাসিন্দা এবং বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। বর্তমানে তিনি লালবাগের দরি আঙ্গুর লেনে বসবাস করতেন।

এসি ফারাবী জানান, পুলিশ সদস্যরা ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন। সে সময় দুটি অবিস্ফোরিত ককটেলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, “একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা বিস্ফোরক দ্রব্য বহন করছিল। এর আগেও সচিবালয় ও আশপাশের এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে। এদের কর্মকাণ্ড সেই ঘটনারই ধারাবাহিক অংশ বলে মনে হচ্ছে।”

থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণে জড়িত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ