সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের পর ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন,  ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, পাশাপশি যেকোনো ধরনের সন্ত্রাস-নাশকতা মোকাবিলা করতে ঢাকা মহানগর পুলিশ প্রস্তুত রয়েছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে উঠা আন্দোলনের তীব্রতা এই মুহূর্তে কিছুটা কমলেও যে কোনো সময় আবারও পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, জামায়াত-ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা মরণ কামড় দিয়ে মাঠে নামতে পারেন। এসব বিষয় মাথায় রেখে নিরাপত্তা ছক তৈরি করেছে পুলিশ। নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ডিএমপির সদর দপ্তর থেকে কোন ধরনের সাপোর্ট প্রয়োজন, তা দ্রুত জানাতে আটটি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জামায়াত-শিবির কোন ধরনের সহিংসতা করলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত-শিবির ও এর অঙ্গ-সংগঠনকে ‘নিষিদ্ধ সত্তা’ হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমরা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। ওদের বিরুদ্ধে আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করছি। সুতরাং এগুলো দমনে আমাদের সক্ষমতা রয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ