সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল

'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

বর্তমান বিশ্বে ইসলাম একটি বহুমাত্রিক বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে ইসলামোফোবিয়া, নাস্তিক্যবাদ, বস্তুবাদ, নৈতিক অবক্ষয় ও সাংস্কৃতিক আগ্রাসন; অন্যদিকে মুসলিম উম্মাহর বিভক্তি, জ্ঞানচর্চার দুর্বলতা এবং নেতৃত্বের সংকট ইসলামী বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করছে। বিশেষ করে পশ্চিমা নাস্তিক্যবাদী সভ্যতার প্রভাবে মুসলিম বিশ্বের অনেক তরুণ-যুবক ইসলামের আদর্শ ও মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে।

এমন বাস্তবতায় কুরআন-সুন্নাহর আলোকে জ্ঞান, প্রজ্ঞা ও উত্তম চরিত্রের মাধ্যমে ইসলামের প্রকৃত বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ আল্লামা খলীলুর রহমান সাজ্জাদ নোমানী।

দাওয়াতি সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ-এর আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসে তিনি গতকাল বাদ মাগরিব রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB)সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আল্লামা সাজ্জাদ নোমানী বলেন, বর্তমান সংকট মোকাবিলায় ইলমচর্চা, গবেষণা, দাওয়াত, মুসলিমদের ঐক্য এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে হবে। জ্ঞান ও প্রজ্ঞাভিত্তিক দাওয়াতই ইসলাম সম্পর্কে প্রচলিত বিভ্রান্তি দূর করতে এবং ইসলামের জীবনমুখী সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরতে পারে।

আলোচনার এক পর্যায়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানতে চান, পৃথক দ্বীনি শিক্ষার ব্যবস্থা না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষ করে ছাত্রীদের মধ্যে কীভাবে দ্বীনি শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা যেতে পারে।

জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বিষয়ভিত্তিক স্টাডি সার্কেল, নিয়মিত পাঠচক্র এবং বিভিন্ন ধরনের জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে। বিশেষ করে সীরাতে রাসূলুল্লাহ (সা.)-এর বিভিন্ন দিক নিয়ে বইপাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং নিয়মিত অধ্যয়নচর্চা তরুণদের মধ্যে ইসলামী চেতনা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জের যথাযথ বিশ্লেষণ, মুসলিম উম্মাহর করণীয় নির্ধারণ এবং ইসলামের বাস্তবমুখী সমাধান বিশ্ববাসীর সামনে উপস্থাপনের জন্য আলেম, বুদ্ধিজীবী, গবেষক ও তরুণ সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জ্ঞান, প্রজ্ঞা, গবেষণা ও উত্তম চরিত্রের সমন্বিত চর্চার মাধ্যমেই ইসলামের দাওয়াত বিশ্বব্যাপী আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ