রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া ফরিদাবাদের দস্তারবন্দি মহাসম্মেলনে পাঠ উন্মোচন হবে ৭০ সালা স্মারকগ্রন্থ প্রতিকূল আবহাওয়ায় চরমোনাই মাহফিলের তারিখ পরিবর্তন রমজানের চাহিদা মেটাতে পণ্য সরবরাহ বাড়াচ্ছে টিসিবি  মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর অভ্যুত্থান, জনগণের পক্ষে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী  মিথ্যাচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে ইসলামী আন্দোলন ‘আ.লীগ বিষয়ে ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্তের অধিকার কারো নেই’ মসজিদে হারামের খুতবায় ভারসাম্যপূর্ণ জীবনের পাঠ দিলেন খতিব

জামায়াতের ‘গলার কাঁটা’ হয়ে উঠছেন আমীর হামজা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি

বিভিন্ন সময় বেফাঁস বক্তব্য দিয়ে দেশজুড়ে আলোচিত হন ইসলামি বক্তা মুফতি আমীর হামজা। বিতর্ক যেন তাকে কোনোভাবেই পিছু ছাড়ে না। নিজেকে নিয়ন্ত্রণ করবেন, সতর্ক থাকবেন-এমন ঘোষণার পরও একের পর এক বক্তব্যের মাধ্যমে সমালোচনার ঝড় তুলছেন তিনি। সবশেষ কওমি মাদরাসাপড়ুয়া ও দেওবন্দি আলেমদের নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েছেন আমীর হামজা। আলোচিত এই বক্তা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। আগামী সংসদ নির্বাচনে তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের মনোনয়নও পেয়েছেন।

তবে এই বক্তা জামায়াতের জন্য দিন দিন গলার কাঁটা হয়ে উঠছেন। তার এক একটি বক্তব্য জামায়াতকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। সমালোচনার তিরে বিদ্ধ করছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী যখন দিন দিন রাজনীতিতে তাদের অবস্থান পোক্ত করছে তখন আমীর হামজার মতো বক্তাদের বিতর্কিত বক্তব্য দলটিকে চরমভাবে বিব্রত করছে।

সম্প্রতি জামায়াতে ইসলাà