শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা

ইজতেমা থেকে দ্বীনের মেহনত নিয়ে ১ হাজার ৪৬৫ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

শুয়ায়ি নেজামের অধীনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে দ্বীনের মেহনত নিয়ে বের হয়েছে ১ হাজার ৪৬৫টি জামাত। দেশ ও বিদেশে দ্বীনের দাওয়াত নিয়ে মেহনত চালিয়ে যেতেই এ জামাতগুলোর যাত্রা।   

সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

তিনি জানান, আলহামদুলিল্লাহ! শুরায়ী নেজামের অধীনে টঙ্গী ৫৮ তম  বিশ্ব ইজতেমার (প্রথম ধাপ) থেকে মোট ১ হাজার ৪৬৫ জামাত খুরুজ হয়।

হাবিবুল্লাহ জানান, দেশী মোট জামাতের সংখ্যা ১২৭১ টি। তন্মধ্যে ৩ চিল্লার জন্য ৯০টি, ১ চিল্লার জন্য ১,১১০টি এবং ১০-১৫ দিনের জন্য বের হয়েছে ৭১টি জামাত।

তিনি বলেন, ইজতেমার প্রথম ধাপ থেকে বিদেশি জামাত রয়েছে ৯৭টি। তন্মধ্যে আরব জামাত হচ্ছে ২০টি, উর্দু জামাত ২৬টি ও ইংলিশ জামাত ৫১টি।

এছাড়া, ২ মাসের মাস্তুরাতের জামাত (বিদেশের জন্য) ৪০টি এবং ৪ মাসের জামাত (বিদেশের জন্য) ৪৯ টি বের হয়েছে, আলহামদুলিল্লাহ!

প্রসঙ্গত, ৫৮তম বিশ্ব ইজতেমার শূরায়ি নেজামের অধীনে হবে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।

আজ সোমবার, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিয়েছে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারা শূরায়ি নেজামের অধীনে দুই পর্বের বিশ্ব ইজতেমা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ