মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

বন্যা কবলিত এলাকায় হেফাজতে ইসলামের সেবা অব্যাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যা কবলিত এলাকায় হেফাজতের সেবা অব্যাহত

|| হাসান আল মাহমুদ ||

বন্যা কবলিত এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশ’র সেবা কার্যক্রম অব্যাহত। জানা গেছে বন্যা কবলিত এলাকাগুলোর নানা স্পটে হেফাজতের স্বেচ্ছাসেবীরা কাজ করে যাচ্ছেন।

আজ শুক্রবার (২৩ আগষ্ট ২০২৪) নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কুতুবের হাট,  কবির হাট থানা সদর ও নরোত্তমপুর ইউনিয়নের ৩ ওয়ার্ড এলাকায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এছাড়া, উত্তর যাদবপুর বানভাসী হিন্দু সম্প্রদায়ের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।

এসব এলাকায় ত্রাণ বিতরণ করেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, আলহাজ ফারুক আহমদ, আলহাজ্ সেলিম আহমদ,আলহাজ ইব্রাহীম, আখতার হোসাইন প্রমুখ।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের হাটহাজারী উপজেলা ও পৌরশাখার উদ্যোগে বন্যাকবলিত অঞ্চলে ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় সহকারী মহাসচিব  মাওলানা জাকারিয়া নোমান ফয়জী নেতৃত্বে টিম ।

ফেনী জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে পানিবন্দি ক্ষতিগ্রস্থদের উদ্ধার কাজ এবং খাবার বিতরণ কর্মসূচি চলছে।

হাটহাজারী উপজেলা হেফাজতের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত রয়েছে, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা জাফর আহমদ ও উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ইমরান সিকদারসহ নেতৃবৃন্দ।

উদ্ধার, ত্রাণসামগ্রী পৌঁছানোসহ সেবামূলক কাজ করে যাবেন বলে জানিয়েছেন হেফজতের নেতৃবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ