মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে যাত্রাবাড়ী বড় মাদ্রাসার শিক্ষার্থীরা- ছবি: কাউসার আইয়ুব

|| নুর আলম সিদ্দিকী ||

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরই মিছিলের নগরীতে পরিণত হয় সারাদেশ। বিজয় উল্লাসে ফেটে পড়েন সাধারণ ছাত্র-জনতা। এরপর থেকে থানাগুলোতে পুলিশ কম। দেশের বিভিন্ন জায়গায় চলছে। বিশৃঙ্খল পরিস্থিতি। শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় ডাকাতি, হামলা, লুটপাটের খবরও পাওয়া যাচ্ছে। এ ছাড়া বড় বড় মার্কেট ও দোকানপাট খোলেনি এখনও।

আজ বুধবার রাজধানীর সড়কে বেড়েছে যানবাহন চলাচল। আর যান চলাচল বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে দায়িত্বপালনে নেমে পড়েছেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মাদরাসার শিক্ষার্থীরা। এর পাশাপাশি চলছে রাস্তা পরিষ্কারের কাজ।

সরেজমিনে গিয়ে দেখা য়ায়, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক, সায়দাবাদ কুতুবখালি, সাইনবোর্ড, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্টে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা সিগন্যালগুলোতে পালাক্রমে দায়িত্বপালন করছেন। কয়েক জায়গায় তাঁদের সঙ্গে আনসার সদস্যও রয়েছেন। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যদেরও বিভিন্ন সিগন্যালে দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে।

এদিকে রাতভর মন্দির, গির্জার ও সংখ্যালঘুদের বাড়ি ঘর পাহাড়া দিয়েও প্রশংসা কুড়িয়েছে কওমি মাদরাসা ছাত্ররা।

একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছেন। এ ছাড়া ওবায়দিয়া মাদরাসার পাশে বৌদ্ধ মন্দির পাহারায় রয়েছেন তারা। আর নগরীর মন্দিরগুলো সাধারণ শিক্ষার্থীরা পাহারারত রয়েছেন।

মাদরাসা ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নতুন স্বাধীনতার ফাঁকে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্যই এই আন্দোলন। এভাবে আমাদের ভাইদের জান ও মালের রক্ষা করাও স্বাধীনতার অংশ। এটাও আমাদের আন্দোলনকে ধারণ করার অর্থ।

জাতির ক্লান্তিলগ্নে তাদের এ ভূমিকা জাতিকে স্বস্তি দিয়েছে বলে মনে করছেন সমাজের গুণীজনেরা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ