মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

‘আকাবিরদেরকে নিয়ে নেগেটিভ উপস্থাপনকারীরা ইসলামের কল্যাণকামী হতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও হাসান আল মাহমুদ, আওয়ার ইসলাম ফাইল ছবি।

|| হাসান আল মাহমুদ ||

দেশের বিশিষ্ট আলেম রাজধানীর মিরপুরে-১ অবস্থিত জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, ‘ইদানিং কোথাও কোথাও দেখা যায় আকাবির নিয়ে নেগেটিভ চর্চা করতে। যারা আকাবির-পূর্বসূরীদেরকে নেগেটিভভাবে উপস্থাপন করে, তারা ইসলামের কল্যাণকামী হতে পারে না।’

তিনি বলেন, ‘‘আকাবির বলতে নির্দিষ্ট ব্যক্তি না। আকাবির হল সাহাবায়ে কেরাম থেকে শুরু হয়ে পূর্বসূরী ওলামা-মাশায়েখ, আইম্মায়ে মুজতাহিদ সকলেই আকাবির।’

মঙ্গলবার ২৯ জুন ২০২৪ সন্ধায় আওয়ার ইসলামের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন দেশের শীর্ষ আলেম আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর পুত্র মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

তিনি বলেন, ‘আমাদের পরম্পরাগত একটা সূত্র আছে। এই সূত্রই হল আকাবির। আকাবিরদের দুর্বল করলে ইসলামের মূল জায়গাকেই আঘাত করা হয়। ওই জাতি সবচেয় হতভাগা, যে তার পূর্বপুরুষদের মূল্যায়ন করে না, তাদের সঠিক চর্চা করে না।’

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া-এর মতে, ‘আকাবির-পূর্বসূরীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করা উচিত। তাঁদের ত্যাগ, কুরবানি, দ্বীনের জন্য মুজাহাদা-আত্মত্যাগ আমাদের জন্য অবশ্যই অনুসরণীয়। বিশেষ করে দ্বীনের ওপর তাদের রেখে যাওয়া গবেষণার ওপর ভিত্তি করেই আমাদের ধর্মীয় জীবন পরিচালিত হচ্ছে। সর্বোপরি আকাবিরদের যারা অবমূল্যায়ন করে বা নেগেটিভ চর্চায় মেতে থাকে, ভিন্ন চোখে দেখে, তারা ইসলাম ও সমাজের মঙ্গল বয়ে আনে না।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ