মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকার ঘোষণা বেফাকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

অবশেষে ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকার ঘোষণা দিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

আজ মঙ্গলবার ২ জুলাই সন্ধা সাড়ে আটটায় বোর্ডটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ ঘোষণা দেয়া হয়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, ‘আজ ২৫/১২/১৪৪৫ হিজরি মোতাবেক ২/৭/২০২৪ ঈসাব্দ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান এবং মহাসচিব মাহফুজুল হক সাহেব, সিনিয়র সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান, সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়াসহ বেফাকের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে ফযীলত জামাতের পাঠ্যপুস্তক 'তাহরীকে দেওবন্দ' পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

পড়ুন : হজরত মাদানী-হজরত থানভী আমাদের দুই চোখ : মুফতি মিজানুর রহমান সাঈদ

প্রসঙ্গত, সম্প্রতি কওমি শিক্ষাবোর্ড বেফাক সিলেবাস বিষয়ে এক বিজ্ঞপ্তি ঘোষণা করে। তাতে ফযীলত মারহালায় পাঠ্যভুক্ত গ্রন্থ 'তাহরীকে দেওবন্দ' বিষয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে চলতি বছর পৃষ্ঠা নং ৩৩ হতে ৩৯, ১০৪ থেকে ১২৯ এবং ২০৯ থেকে ২৪৯ পর্যন্ত নেসাবের বাইরে থাকবে বলে ঘোষণা দেয়। এ নিয়ে অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিজ্ঞপ্তি প্রকাশের তিন দিনের মাথায় বোর্ডটি পূর্বঘোষিত সিদ্ধান্ত প্রতাহার করে নতুন করে ‘তাহরীকে দেওবন্দ’ পূর্ণ কিতাব নেসাবভুক্ত থাকার ঘোষণা করে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ