মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন

'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে টাঙ্গাইলের সেই বাহাসটি কেন হল না?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে টাঙ্গাইলের সেই বাহাসটি অনুষ্ঠিত হয়নি। এ বিষয়ে উভয়পক্ষের বিপরীতমুখী লাইভ বক্তব্য পাওয়া যায়।

পড়ুন: 'প্রচলিত মিলাদ কিয়াম' বিষয়ে আগামীকালকে টাঙ্গাইলের বাহাসটি হচ্ছে কি?

বাহাসটি আজ রবিরার (২ জুন ২০২৪) মধুপুর মহিষপাড়া পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আওয়ার ইসলামকে জানিয়েছিলেন মুফতি লুৎফর রহমান ফরায়েজী।

কিন্তু কেন হলো না এই বাহাস? এ বিষয়ে মুফতি লুৎফর রহমান ফরায়েজী বলেন, ‘কিয়ামপন্থী বিদআতিদের প্রতি আমাদের চ্যালেঞ্জ: কুল্লামার কসম করে বলতে পারবে যে, তারা তাদের লাইভটি মধুপুর থেকে সম্প্রচারিত করেছে?

তিনি দাবি করেন, ‘আমরা কুল্লামার কসম কেন মুবাহালা করেও বলতে পারবো যে, আমরা আজ বহসস্থল টাঙ্গাইলের মধুপুর উপজেলা থেকে লাইভ করেছি বাহাসের নির্ধারিত সময় ঠিক বিকাল তিনটায়’।

মুফতী ফরায়েজী বলেন, ‘বিদআতিরা বহসস্থল মধুপুর থেকে পালিয়ে ঘাটাইল গিয়ে নিরিবিলি নিজে, নিজেরা লাইভ করে বলে: প্রশাসনের কারণে আজ বাহাস হবে না। আমরা বলি: প্রশাসন সরাসরি বাহাস করতে বাঁধা দিয়েছে তাই বাহাস করতে পারেননি, তাহলে অনলাইলে বসুন’।

তিনি আরও বলেন, ‘বিদআতি কিয়াম না করায় এজিদের বংশধর ও কাফের বলে গালি দিতে পারেন, চ্যালেঞ্জবাজী করতে পারেন, কিন্তু প্রশাসনের অযুহাতে এক থানা থেকে পালিয়ে আরেক থানায় এসে মিথ্যাচার করতে পারেন। তাহলে অনলাইনে আলোচনায় বসতে আপনাদের বাঁধা কোথায়? আমাদের কথা পরিস্কার। আমরা এসব বিষয়ে নিজে নিজে চ্যালেঞ্জবাজী করি না। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে উম্মতকে বিভ্রান্ত করতে চাইলে আমরা তা মুখ বুঝে সহ্যও করি না। বরং ভ্রান্তিতা তুলে ধরতে সিসাঢালা প্রাচির হয়ে প্রতিরোধ গড়ে তুলি।’

মুফতী ফরায়েজী এসময় মিলাদপন্থীদের অনলাইনে বাহাস করার আহ্বান জানিয়ে বলেন, ‘সরাসরি আলোচনা থেকে প্রশাসনের দোহাই দিয়ে পালিয়ে যাওয়া বিদআতি কিয়ামপন্থীদের কাছে আমাদের দাবি, সাহস থাকলে অনলাইন ডিবেটে অংশ গ্রহণ করুন। অথবা মিথ্যাচার বন্ধ করুন। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার বিদআত ও কুসংস্কারমুক্ত খাঁটি দ্বীন পালন করার তৌফিক দান করুন। আমীন।’

এ বিষয়ে জানতে কিয়ামপন্থী আলেম মুফতী আলাউদ্দিন জিহাদীকে মুঠোফোনে কয়েকবার কল দিলে তিনি কোনো সাড়া দেননি।

হাআমা/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ