|| হাসান আল মাহমুদ ||
আরবি সাহিত্যের কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব, সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহির স্নেহধন্য ও বিশিষ্ট খলিফা, রাবেতায়ে আদবে আলমে ইসলামী বাংলাদেশের ব্যুরো প্রধান, চট্টগ্রামের জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী’র শারীরিক অবস্থা বর্তমানে কিছুটা উন্নতি লাভ করেছে। তিনি চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে (HDU) তে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ার ইসলামকে তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জাময়ো দারুল মা'আরিফ আল-ইসলামিয়া’র শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব।
তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ! সকলের দুআয় গত কয়েকদিনের অবস্থা থেকে শায়খের বর্তমান অবস্থা এখন কিছুটা উন্নতি লাভ করেছে’।
তিনি বলেন, ‘শায়খকে দেখতে আমরা গতকাল আসরের সময় হাসপাতালে যাই। আমাদের সঙ্গে ছিলেন জামেয়ার হোস্টেল সুপার শায়খ নুরুল আমিন মাদানী ও জামেয়ার সাংস্কৃতিক