মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

ভোটে সব দলের অংশগ্রহণই বড় চ্যালেঞ্জ: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোটে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ব্যালট বা ইভিএম যে কোনো পদ্ধতিতে শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। আর ব্যালট কিংবা ইভিএম নির্বাচনে বড় চ্যালেঞ্জও নয়। বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে এলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।

তিনি আরও বলেন, ব্যালট পেপারে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়। এটি কমিশনের নিজস্ব সিদ্ধান্ত। ব্যালটের চেয়ে ইভিএম বেশি নিরাপদ। ইভিএমে কারচুপি বন্ধ করা সহজ।

তিনি আরও যোগ করেন, আগাম নির্বাচন হবে না। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগাম ভোটের প্রশ্নই আসে না।

-একে

<