বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত ১২ রবিউল আউয়াল উদযাপনে জাতীয় কর্মসূচি গ্রহণ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠকে সরকারি দলের সংসদ সদস্যরা সীতাকুণ্ডে শিপইয়ার্ডকে ৫ লাখ টাকা জরিমানা ৮ মাসে নিজ হাতে পুরো কুরআন লিখলেন সুরাইয়া জান্নাত আরবি ভাষায় দক্ষ জনশক্তি তৈরিতে দেশে প্রথমবারের মতো সরকারের উদ্যোগ ইত্তেফাকুল উলামার ময়মনসিংহ মহানগর কমিটি পুনর্গঠন মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি

রোজার প্রথম দিনেই ‘ভোক্তার’ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সিয়াম-সাধনার এই মাসে দেশের অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শুক্রবার (২৪ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কারওয়ান বাজারের মুরগির দোকান ঘুরে দেখেন এবং সরেজমিনে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

অভিযানকালে সালাম নামের এক মাছ বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আলমগীর নামে এক লেবু বিক্রেতাকে ৫০০ টাকা ছাড়াও হাসান নামে অপর এক লেবু বিক্রেতাকে ১০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানের শুরুতে অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে বলেন, রমজানে কিছু বিশেষ সবজির (বেগুন, আলু) দাম বেড়ে যায়। সে বিষয়ে আমরা আজকে তদারকি করবো।

এছাড়া মুদি সামগ্রী ও মুরগির নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না সেটি তদারকি করব। রমজানে সবজির দাম নিয়ে বিক্রেতারা যাতে ভোক্তাদের ঠকাতে না পারে এজন্য দিনভর জাতীয় ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন টিম অভিযান পরিচালনা করবে বলে জানান তিনি।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ