বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা প্রতিশোধমূলক অপচেষ্টা: মাওলানা জালালুদ্দীন ইমাম-উলামার আপত্তির মুখে বন্ধ হলো কিশোরগঞ্জের কনসার্ট খোদাভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে: মুফতি আবুল হাসান এমপি কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে

যেভাবে খাঁটি দুধ চিনবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুধ পুষ্টিগুণে ভরপুর। দুধ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের উৎস। দুধে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা থ্রি, ওমেগা সিক্সসহ অনেক গুরুত্বপূর্ণ উপাদান। দুধকে বলা হয় সুপার ফুড। এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ, যা শরীরের জন্য জরুরি। এতে প্রচুর ভিটামিন বি-১২ আছে, যা মস্তিষ্কের জন্য প্রয়োজন। দুধ শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। এছাড়া দেহের টিস্যু ও কোষ মেরামতের জন্য দারুণ উপকারী। তবে এই দুধেই আজকাল মেশানো হচ্ছে ভেজাল।

জেনে নিন যেভাবে খাঁটি দুধ চিনবেন

একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ পড়েছে তাহলে বুঝবেন এই দুধ খাঁটি। আর দুধে যদি ভেজাল থাকে তাহলে মাটিতে সাদা দাগ পড়বে না।

দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন এই দুধ খাঁটি নয়। এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট। দুধকে অন্যতম সুষম খাদ্য হিসেবে ধরা হয়। দুধ এমনই একটি খাবার, যা দেহে খুব সহজেই শোষিত হয় এবং শারীরিক শক্তি বৃদ্ধি এবং হাড় মজবুতে সাহায্য করে।

এ ছাড়াও রয়েছে আরও নানা কার্যকারিতা। তবে এই দুধেই আজকাল মেশানো হচ্ছে ভেজাল। তাই খাটি দুধ পেতে অবশ্যই ভালোভাবে দেখে কিনতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ