শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

১ বছরেই মিলবে ৩ ঈদের আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১ বছরে ৩ টি ঈদের আমেজ নিশ্চয় মুসলিমদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। তবে এমন ঘটনা বিরল। বিরল হলেও এমনটাই ঘটতে যাচ্ছে ২০৩০ সালে। সেবার এক বছরে দুটি পবিত্র রমজান এবং ঈদুল আজহার আমেজ ‍পাবেন মুসলিমরা। এমনটাই জানিয়েছেন সৌদি জ্যোতির্বিদ খালেদ আল-জাকাক।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবর, এক বছরে দুবার রমজান মাস পাওয়ার মূল কারণ হলো চান্দ্র এবং সৌর বছরের মধ্যকার পার্থক্য। মুসলিমরা সাধারণত হিজরি সাল গণনা করে থাকেন চাঁদের ওপর ভিত্তি করে। অন্যদিকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার গণনা করা হয় সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তনের সময় বিবেচনা করে। একারণে এ দুই বছরের মধ্যে সময়ের পার্থক্য থাকে।

সাধারণত হিজরি বছরে দিন থাকে ৩৫৪ থেকে ৩৫৫ দিন এবং সৌর বছরের ওপর ভিত্তি করে তৈরি করা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দিন থাকে ৩৬৫ থেকে ৩৬৬ দিন। দেখা যাচ্ছে, হিজরি এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সময়ের তফাৎ থাকে ১০ থেকে ১১ দিন। এ কারণে বছরে বছরে ভিন্ন ভিন্ন ঋতুতে রোজা পালন করতে হয়।

এই পার্থক্যের কারণে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় প্রতি ৩০ বছর পরপর একই বছরে দুইবার রমজান পাওয়া যায়। এর আগে ১৯৬৫ সাল, ১৯৯৭ সালে একই বছরে দুইবার রমজান মাস পাওয়া গিয়েছিল। ২০৩০ সালের পর আবার ২০৬৩ সালে এমনটা হবে।

হিজরি বছর ১৪৫১ অনুসারে ২০৩০ সালের ৫ জানুয়ারি শুরু হবে সে বছরের প্রথম রমজান। এর ধারাবাহিকতায় ইদুল আজহা অনুষ্ঠিত হবে আরবি দুই মাস দশদিন পর। এবং সেবছরই আবার আরবি হিজরি ১৪৫২ শুরু হবে ২৬ ডিসেম্বর। ফলে একই বছরে দুটি ইদের পাশাপাশি আরেকটি ইদের আগমনী বার্তা পাবে মুসলিমরা।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ