শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৪ ফাল্গুন ১৪৩২ ।। ১০ রমজান ১৪৪৭

শিরোনাম :
চট্টগ্রামে বিএসটিআই ও র‌্যাবের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ‘সরকার বিদ্যুতের ট্যারিফ স্থিতিশীল রাখতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে’  ‘নবীন কর্মকর্তারা মাঠমুখী হয়ে কাজ করলে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে’ গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে ইসি  ‘সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ জামালপুরে ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা ২০ হাজার  বিশ্বে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: নরেন্দ্র মোদী স্বাস্থখাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দ চূড়ান্ত, কে কোথায় পেলেন রোজায় পানি শূণ্যতা পূরণ করবে যে ৫টি ফল

যে কারণে খাবেন স্ট্রবেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্ট্রবেরিতে প্রচুর ভিটামিন ‘এ, সি’ ফোলেট, ফসফরাস আর ম্যাঙ্গানিজ পাওয়া যায়। সারা দিনে গোটা তিন-চার স্ট্রবেরি খেতে পারলেই আপনার ভিটামিন ‘সি’ লক্ষ্যমাত্রার দিকে অনেকটা এগিয়ে যেতে পারবেন।

স্ট্রবেরির আরেকটি উপকারিতা হলো এটি খেলে ভালো থাকবে আপনার দাঁত ও হাড়ের স্বাস্থ্য।

স্ট্রবেরিতে সোডিয়াম প্রায় নেই বলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য এটি ভালো। রক্তচাপ রোধে সহায়তা করবে ওই ফল। স্ট্রবেরিতে থাকা উপাদান ক্ষতিকর কোলেস্টেরল থেকে হার্টকে ভালো রাখে।

স্ট্রবেরিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েডস ও পলিফেনল। স্ট্রবেরিতে থাকা উপাদানগুলো হার্টের ধমনি ভালো রাখে। স্ট্রবেরি মানুষের শরীরের ক্ষতিকর ফ্যাট এলডিএল কমায়। স্ট্রবেরিতে আছে প্রচুর ফাইবার, যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

অতিরিক্ত ওজন নিয়ে এখন অনেকেই চিন্তিত। নিয়মিত স্ট্রবেরি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝড়ে যায় সহজে। বয়স বাড়ালে স্মৃতিশক্তি কমতে থাকে। এই ফল খেলে স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। স্ট্রবেরি ক্যানসার কোষের বৃদ্ধি রোধে সহায়তা করে। ফলে নিয়মিত স্ট্রবেরি খেলে ক্যানসারের কোষ গঠন হতে পারে না।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ