শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

মারকাযুদ দিরাসায় ২০০ হাফেজ-আলেমকে সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।। রাজধানীর প্রসিদ্ধ ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দস্তারবন্দি সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে বিগত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি থেকে হিফজ, ইফতা ও উলুমুল হাদিস সম্পন্নকারী দেড় শ’ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

গত শুক্রবার আসরের নামাজের পর থেকে মাদরাসার অদূরে বাইতুস সালাম মসজিদের আঙ্গিনায় মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং রাত ১২টার দিকে শিক্ষা সমাপনকারী হাফেজ-আলেমদের সম্মাননা স্মারক, পাগড়ি ও ইসলামী বই উপহার তুলে দেয়ার মাধ্যমে তা শেষ হয়। আখেরি মোনাজাত করেন মাহফিলের প্রধান অতিথি ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস। এর আগে তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশে ইসলাহী বয়ান করেন।

এছাড়া মাহফিলের বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের মক্কা নগরীর সুলতান কাবীর জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ হাসান বিন কাসিম আল মাক্কী, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার মুহতামিম হাফেজ মাওলানা ফারুক আহমাদ, শায়খুল হাদিস মাওলানা মাহবুবুল হক কাসেমী, দারুল উলুম ঢাকার মুহতামিম মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ, দারুল হাবীব মাদরাসা মিরপুর ঢাকার মুহাদ্দিস মাওলানা মুফতী আব্দুর রব ফরিদী প্রমুখ।

মাহফিলকে উপলক্ষ্য করে মাহফিলের আগে থেকেই সাবেক শিক্ষার্থীরা মাদরাসায় আসতে থাকেন। তাদের সম্মিলনে পুরো মারকায ও এ এলাকায় এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাবেক শিক্ষার্থীদের এমন স্বতঃস্ফূর্ত সাড়ায় মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকার মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী দারুণ অভিভূত হয়েছেন। তিনি সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানান এবং দুনিয়া ও আখিরাতে তাদের চূড়ান্ত সাফল্যের জন্য দোয়া করেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ