আদিয়াত হাসান: পবিত্র রমজান মাস উপলক্ষে ২০দিন ব্যাপী বিশেষ দু’টি কোর্সের আয়োজন করছে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত জামিয়া মাহমুদিয়া চরখরিচা, মোমেনশাহী।
কোর্স দু’টি হলো সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স এবং নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্স।
সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে থাকবে হদর-সিফাত চর্চা, শিশু মনোবিজ্ঞান চর্চা। হদর-সিফাত চর্চা’র দরস পরিচালনা করবেন উস্তাযুল কুররা মাওলানা ক্বারী আনিছুর রহমান, প্রধান ক্বেরাত প্রশিক্ষক, যাত্রাবাড়ী মাদ্রাসা। প্রশিক্ষণ প্রদান করবেন মাওলানা ক্বারী আরিফ হুসাইন শরিয়তপুর। শিশু মনোবিজ্ঞান চর্চা’র দরস পরিচালনা করবেন শিশু মনোবিজ্ঞান বিষয়ক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মুফতি সালমান আহমাদ, ছদর, দ্বীনিয়াত বাংলাদেশ। প্রশিক্ষণ প্রদান করবেন মুফতি নোমান কাসেমী, যিম্মাদার, দ্বীনিয়াত বাংলাদেশ।
সিফাত চর্চা ও দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে থাকছে সিফাতের সাথে বিশুদ্ধভাবে তিলাওয়াত করার যোগ্যতা অর্জন। নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার কৌশল। আদর্শ ছাত্র গড়ে তোলার সুন্নাহ পদ্ধতি । শাসনের সীমারেখা এবং সুন্নাহ পদ্ধতি। মারধর তথা প্রহার ছাড়া ছাত্রদের পড়ানোর কৌশল। অমনোযোগী ছাত্রদের মনোযোগ তৈরির কৌশল ও সুন্নাহ পদ্ধতি। এছাড়াও থাকছে অজানা, প্রয়োজনীয় ও আকর্ষণীয় এবং শিক্ষণীয় অনেক বিষয়; যা জীবনে চলার পথে পদে পদে পাথেয় হিসেবে কাজে আসবে।
নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্সে থাকবে নাহু-সরফ, আদব ও বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণ কোর্স, বাংলা ভাষা সাহিত্য। নাহু-সরফ বিষয়ে দরস পরিচালনা করবেন বিশিষ্ট নাহুবীদ মাওলানা আ. মান্নান মাহমুদ ও বিশিষ্ট সরফ বিশেষজ্ঞ মাওলানা জমির উদ্দিন মুহাদ্দিস, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা। আরবি আদব বিষয়ে দরস পরিচালনা করবেন নাহু-সরফ ও আদব বিষয়ে বহু গ্রন্থ প্রনেতা মাওলানা আবু নোমান আল মাদানী
মুহাদ্দিস, যাত্রাবাড়ী বড় মাদ্রাসা ও মাওলানা আনাস লোকমান হিজাজী সৌদি আরব। বাংলা ভাষা সাহিত্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, অদ্রির পরিচালক বি এম হারিস, ঢাকামেইলের যুগ্মবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মু